সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › বহরমপুর বায়তুল মামুর মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক
অসমাপ্ত কাজ সমাপ্তে সহযোগিতার আশ্বাস

বহরমপুর বায়তুল মামুর মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী মহানগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে মসজিদটিতে যোহরের নামাজ আদায় শেষে তিনি পুরো মসজিদ কমপ্লেক্স ঘুরে দেখেন এবং নির্মাণকাজের সার্বিক খোঁজখবর নেন।

নামাজ শেষে রাসিক প্রশাসক মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। পরে পরিচালনা কমিটির পক্ষ থেকে বহুতল মসজিদ কমপ্লেক্সটির বর্তমান নির্মাণকাজের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন অসমাপ্ত কাজের বিস্তারিত চিত্র তাঁর সামনে তুলে ধরা হয়।

এ সময় কমিটির নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানের অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেন। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং মসজিদের অবশিষ্ট অবকাঠামোগত উন্নয়নকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জসীমউদ্দীন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফসহ কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার