শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে রাজশাহী ধর্মসভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফরকে ঐতিহাসিক ও উৎসবমুখর করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে নগরীর প্রতিটি স্তরের নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজশাহীতে সর্বোচ্চ শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিয়ে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে রাজনৈতিক ও সামাজিক সকল মহল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের দিনগুলোতে সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজশাহী মহানগরীর হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন সফর সফল করতে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার ব্যাপারে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার