রাসিক প্রশাসকের সঙ্গে পাচানী মাঠ ঈদগাহ মসজিদ কমিটির মতবিনিময়
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেখের চক পাচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। রোববার বিকেলে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও স্থানীয় মুসল্লিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নগরীর সার্বিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে সিটি করপোরেশনের ইতিবাচক ভূমিকার কথা ব্যক্ত করেন।
এ সময় শেখের চক পাচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এবং কমিটির উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, আসলাম আলী ও মোঃ মর্তুজা উপস্থিত ছিলেন।