শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

favicon
উপচার ডেস্ক :-
মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেয়ার।’

এছাড়া নির্বাচনের পরিবেশ নিয়ে হিরো আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছে তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যেন যাকে খুশি তাকে ভোট দেয়ার সুযোগ তৈরি হয় সেই প্রত্যাশায় রাখছি।’

উচ্চ আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা