রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ডের নেতা আহসান হাবীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অফিস শেষে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের ঘটনায় বোয়ালিয়া থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি অভিযুক্ত।
গ্রেপ্তারের পর তাকে মতিহার থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।