মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমসারাদেশডিবি’র অভিযানে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

ডিবি’র অভিযানে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :-

১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ আটক আমির চাঁদ।

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ মো. আমির চাঁদ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত পৌনে ১১টার দিকে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ও মোস্তাক আহম্মেদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ১০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত বেরিকফ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক বিক্রির উদ্দেশ্যে এসব নেশাজাতীয় দ্রব্য নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার