শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশরাজশাহীর আড়ানী রেলস্টেশনে রেললাইন ভাঙা

রাজশাহীর আড়ানী রেলস্টেশনে রেললাইন ভাঙা

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীর আড়ানী রেলস্টেশনে রেললাইন ভাঙা
রাজশাহীর আড়ানী রেলস্টেশনে রেললাইন ভাঙা।

রাজশাহীর আড়ানী রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছে। দ্রুত মেরামত কাজ সম্পন্ন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ২০ মিনিট দেরিতে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি আড়ানী স্টেশনের কাছাকাছি পৌঁছালে রেললাইনের একটি অংশ ভাঙা থাকায় নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হয়। স্থানীয় এক ব্যক্তি রেললাইন ভাঙা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এরপর প্রায় ৪০ মিনিট সেখানে ট্রেনটি আটকে থাকার পর জরুরি মেরামত কাজ শেষ হলে পুনরায় যাত্রা শুরু করে।

এ ঘটনার প্রভাব একই রুটের অন্যান্য ট্রেন চলাচলেও পড়ে। এ সময় সারদা রোড স্টেশনে মহানন্দা ট্রেন এবং আড়ানী স্টেশনে ঈশ্বরদী কমিউটার ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। মেরামত কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সব ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় রেলওয়ে কর্মীরা জানান, আড়ানী স্টেশনের পশ্চিম দিকে, আড়ানী ও নন্দনগাছী স্টেশনের মধ্যবর্তী অংশে হঠাৎ করে রেললাইনের একটি অংশ ভেঙে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হয়। সীমিত পরিসরে প্রয়োজনীয় মেরামত শেষে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিকে নিরাপদে ওই স্থান অতিক্রম করতে দেওয়া হয়।

আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন জানান, রেললাইন ভাঙার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রায় ৪০ মিনিট পর সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। নিরাপত্তার স্বার্থেই ট্রেনটি থামানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা বলেন, সময়মতো ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদিও যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন, তবে অধিকাংশ যাত্রীই বিষয়টিকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখেছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান জানান, সব মিলিয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং বর্তমানে ওই এলাকায় রেলওয়ের শ্রমিকরা প্রয়োজনীয় সংস্কার ও তদারকি কাজ চালিয়ে যাচ্ছেন।

রাজশাহীর আড়ানী রেলস্টেশনে রেললাইন ভাঙা
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার