শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশপুলিশে বড় রদবদল, ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশে বড় রদবদল, ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

favicon
উপচার ডেস্ক :-

 বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একসঙ্গে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিটে, সিআইডির ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এছাড়া ডিআইজি মোহাম্মদ ওসমান গণি, সানা শামীনুর রহমানকে ডিএমপিতে এবং ডিআইজি মোহাম্মদ ফয়েজুর কবিরকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়ে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপিতে, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টারে, খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এছাড়া নৌ পুলিশের পুলিশ সুপার এ এফ এম নিজাম উদ্দিন, এসবির পুলিশ সুপার মাহফুজা লিজা, এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হককে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে ডিএমপিতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক স্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৭ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার