চাঁপাইনবাবগঞ্জে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
মহনন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ কবির বলেন, প্রচন্ড শীতের ক্রান্তিকালে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গুলো সেবা মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনারা জনগনের পাশে যেমন আছেন তেমন থাকেন সরকার আপনাদের পাশে আছেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, মানবাধিকারকর্মী এ্যাডভোকেট মেহেদী হাসান, বিশিষ্ট সমাজ সেবক সালাউদ্দিন জুয়েল, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্যাম কিশোর দাস গোস্বামী, ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী চন্দন পান্ডে, প্রথম আলো বন্ধু সভা চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মাসরুফা নাফি, সাধারণ সম্পাদক রামিজ আহম্মেদ অন্তর প্রমুখ।
এসময় মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার নিজস্ব অর্থায়নে গরীব ও দুস্থদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।