শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশরিকশাচালকের সততা ও আরএমপির তাৎক্ষণিক উদ্যোগে হারানো হ্যান্ডব্যাগ ও মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক

রিকশাচালকের সততা ও আরএমপির তাৎক্ষণিক উদ্যোগে হারানো হ্যান্ডব্যাগ ও মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক

favicon
স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে এক রিকশাচালকের সততা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে হারানো মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

রিকশাচালকের নাম মো: আবুল হোসেন (পিতা: আঃ মান্নান)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফরাজপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রিকশাচালক। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তুলে বোয়ালিয়া থানার জিরো পয়েন্ট সংলগ্ন স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন। গন্তব্যে নামার সময় ওই নারী যাত্রী অসাবধানতাবশত তার ব্যবহৃত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে চলে যান।

পরবর্তীতে রিকশাচালক আবুল হোসেন ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তা নিজের কাছে না রেখে স্থানীয় একজন ব্যক্তির সহায়তায় ডিসি সিটিটিসি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমানের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে রিকশাচালক আবুল হোসেনকে আরএমপির সদর দপ্তরে নিয়ে আসা হয়। এরপর আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন।

অনুসন্ধানের এক পর্যায়ে হারানো ব্যাগটির প্রকৃত মালিককে আরএমপির সদর দপ্তরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। পরিচয় ও মালামালের যথাযথ যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে হারানো হ্যান্ডব্যাগ, মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মালামাল ফিরে পেয়ে সংশ্লিষ্ট নারী যাত্রী আরএমপি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রিকশাচালক মো: আবুল হোসেনের সততার স্বীকৃতিস্বরূপ তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে আরএমপি কর্তৃপক্ষ রিকশাচালক মো: আবুল হোসেনের সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সচেতন নাগরিকদের এমন মানবিক আচরণ সমাজে ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করে এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার