শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের কোরআন খতম ও দোয়া

favicon
উপচার ডেস্ক :-
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের কোরআন খতম ও দোয়া
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভূবন মোহন পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভূবন মোহন পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট। এছাড়া রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম এবং বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নজরদারি অব্যাহত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।