মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

favicon
উপচার ডেস্ক :-
১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁর আইনগত প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এত দেরি করার কী প্রয়োজন, আরও আগে চলে এলে সমস্যা কোথায়? তিনি তো এই দেশেরই নাগরিক ছিলেন। কিন্তু তিনি কেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, সেই প্রশ্নটিই আগে করা জরুরি। সারাদেশের সাধারণ মানুষের তীব্র রোষে আতঙ্কিত হয়েই তাঁকে দেশ ছাড়তে হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি যেদিনই আসুন, আমরা চাই তিনি দ্রুত দেশে ফিরে আসুন এবং দেশের প্রচলিত আইনে তাঁর যে প্রাপ্তি বাকি রয়েছে, বিচারের মাধ্যমে তা গ্রহণ করুন।

দেশের শিল্প খাতের সংস্কার ও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানা ৬০ থেকে ৭০ বছরের পুরোনো হওয়ায় সেগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব রুগ্ণ ও বন্ধ কারখানার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে পুনরুজ্জীবিত করার জন্য সরকার বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী বছরের শুরু থেকেই এই সংক্রান্ত দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে এবং সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। ব্যক্তিখাতের নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনরায় সচল করা গেলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বড় শিল্প স্থাপনের জ্বালানি চাহিদা পূরণ সাপেক্ষে নতুন শিল্পে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগ করার মতো অনেক আগ্রহী দেশীয় ও বিদেশি উদ্যোক্তা রয়েছেন বলেও তিনি জানান।

কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার শতভাগ ব্যবহার এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর এখনো যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান কৃষি সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে। পেঁয়াজ উৎপাদনের সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, একসময় পেঁয়াজে ব্যাপক আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি এই খাতে শিক্ষিত তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

আরও খবর
বোয়ালিয়া প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
বোয়ালিয়া প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
স্বাস্থ্য খাতের উন্নয়নে হেলথ কার্ড ও নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ সরকারের
স্বাস্থ্য খাতের উন্নয়নে হেলথ কার্ড ও নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ সরকারের
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সহিংসতা প্রতিরোধ ও রাজনৈতিক ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর
সহিংসতা প্রতিরোধ ও রাজনৈতিক ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ