মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

favicon
উপচার ডেস্ক :-
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের দিনটিকে সামনে রেখে এই প্রথমবারের মতো দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে দেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রয়টার্সের তথ্যমতে, চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও বাতিল হয়ে যাওয়া অন্যান্য পরিচয়পত্র ও নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।

বাতিল হওয়া পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র ফিরে পাওয়ার দাবির পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তার দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী তার বিবৃতিতে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি রাষ্ট্রীয় উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সেই সূত্র ধরেই তিনি এখন বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করা হয়। বিবৃতিতে তিনি আরও দাবি করেন, সংবিধানের পরিপন্থী প্রক্রিয়ায় শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল এবং সে কারণেই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এদিকে রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে তাকে ফিরিয়ে আনার জন্য কোনো উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারত সরকারের সঙ্গে ঢাকার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও ওই মন্ত্রী রয়টার্সকে নিশ্চিত করেছিলেন।

জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অবশ্য ভারতে নির্বাসনে থাকা অবস্থায় শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
আরও খবর
১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বোয়ালিয়া প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
বোয়ালিয়া প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
স্বাস্থ্য খাতের উন্নয়নে হেলথ কার্ড ও নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ সরকারের
স্বাস্থ্য খাতের উন্নয়নে হেলথ কার্ড ও নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ সরকারের
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সহিংসতা প্রতিরোধ ও রাজনৈতিক ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর
সহিংসতা প্রতিরোধ ও রাজনৈতিক ঐক্য গড়তে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ