জনকল্যাণে কাজ করে যাবো: মোহনপুরের নতুন ইউএনও
আজ (৮ ডিসেম্বর) সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মোহনপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ ফাহিমা বিনতে আখতার।
তাঁকে বরণ ও দায়িত্ব গ্রহণকে কেন্দ্র উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার এসিল্যান্ড জোবাইদা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সবনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হেসেন সামিম,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাইদুর রহমান, বিএমডিএ সহকারি প্রকৌশলী, জিএফহাসানুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, পরিসংখ্যান অফিস্যার ফরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, সমবায় কর্মকর্তা আনেসা দেলুয়ারা আনজুম,সহকারী প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলি সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের মুহূর্তে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন “মোহনপুর আমার জন্য একটি সম্ভাবনার ক্ষেত্র। এখানে মানুষ পরিশ্রমী, সম্ভাবনাময় এবং উন্নয়নমুখী। এই উপজেলার সার্বিক কল্যাণে আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব দিয়ে কাজ করবো। জনকল্যাণমূলক সব কার্যক্রমকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করাই আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, “মোহনপুরের উন্নয়ন থেমে থাকা চলবে না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখে আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষাসহ প্রতিটি খাতে তাৎপর্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের অধিকার রক্ষায় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাঁর নেতৃত্বে মোহনপুর নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, সুসংগঠিত প্রশাসন পরিচালনা, উন্নয়ন ব্যবস্থাপনায় দক্ষতা এবং মানবিক নেতৃত্বের জন্য তিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই ইতিবাচক পরিবর্তনের ছাপ রেখে গেছেন।
মোহনপুরবাসী তাই তাঁর কাছ থেকে সেবামূলক ও উন্নয়নমুখী প্রশাসন পাওয়ার আশায় উজ্জীবিত। একই সঙ্গে তারা মনে করছেন, নতুন ইউএনও ফাহিমা বিনতে আখতারের যোগদানে দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে মোহনপুর আবারও উন্নয়নের ধারায় প্রসারিত হবে।