বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে সেনাপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে সেনাপ্রধানের বৈঠক

favicon
উপচার ডেস্ক :-

অস্ট্রেলিয়ার পার্থে আন্তর্জাতিক সিম্পোজিয়াম চলাকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সামরিক সহযোগিতা সম্প্রসারণ, পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশগ্রহণকালে গত সোমবার (৫ অক্টোবর ২০২৬) এ উচ্চপর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল, এএম, সিএসসি, ডিএসএম-এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কৌশলগত সামরিক সহযোগিতা, উন্নত প্রশিক্ষণ সুবিধা বিনিময়, পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি এবং সেনা সদস্যদের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়ার সেনাপ্রধান। একই সঙ্গে উভয় দেশের পক্ষ থেকে ভবিষ্যতে যৌথ সামরিক প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সমন্বয় আরও নিবিড় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

একই দিন ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে পৃথক বৈঠকে বসেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। এ বৈঠকে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য বিনিময় জোরদারসহ দুর্যোগ ব্যবস্থাপনা এবং বৈশ্বিক শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যৌথ প্রস্তুতি ও অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই)’ আয়োজন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ ‘গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ (জিপিওআই)’-এর অর্থায়নে যুগোপযোগী প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং বাংলাদেশের স্বনামধন্য ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। বৈশ্বিক প্রতিরক্ষা মঞ্চে এ ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকেরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ অক্টোবর ২০২৬
আরও খবর
শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনের স্বীকৃতিতে জাতীয় পুরস্কার পেল রাজশাহী সিটি করপোরেশন

কৃষি, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় কানাডার নিবিড় অংশীদারত্ব প্রত্যাশা রাষ্ট্রপতির

টেন্ডারে অনিয়মের অভিযোগে পাঠ্যপুস্তক বোর্ডে দুদকের আকস্মিক অভিযান

প্রতিমায় শেষ আঁচড় ও কঠোর নিরাপত্তা বলয়

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁও হোটেলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিম্ন ও মধ্যবিত্তের মানসম্মত আবাসন নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

শিক্ষকরা প্রিয়জন হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ জয় সহজ হবে: প্রধানমন্ত্রী

দৈনিক উপচার