সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদহাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান
রোগমুক্তিতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে দোয়ার আহ্বান

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর শয্যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একজন ভাষা সৈনিকের সন্তান এবং রাজশাহীর গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের একনিষ্ঠ ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁর সার্বিক শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছেন।

তাঁর অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর সবুর। তিনি বলেন, সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিক সমাজের একজন বলিষ্ঠ অভিভাবক। তাঁর আকস্মিক শারীরিক অবনতিতে আমরা অত্যন্ত ব্যথিত ও উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, সাইদুর রহমান ভাই রাজশাহীর প্রগতিশীল সাংবাদিকতা ও সামাজিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অসুস্থতায় আমরা গভীরভাবে ব্যথিত। হাসপাতালের চিকিৎসকদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করছি।

রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো. নুরে ইসলাম মিলন বলেন, শ্রদ্ধাভাজন সাইদুর রহমান ভাই আমাদের সাংবাদিক পরিবারের প্রেরণার উৎস। তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী এবং দেশের সর্বসাধারণের কাছে আমরা দোয়া চাইছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত শেফা দান করেন এবং তিনি যেন সুস্থ হয়ে পুনরায় গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

রাজশাহীর বিশিষ্ট এই সাংবাদিকের অসুস্থতার খবরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজের প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের নিকট তাঁর রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিক দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় পেশাগত দায়িত্ব ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার