মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্য সচিব হলেন শেখ মাহমুদুন নবী তুষার

রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্য সচিব হলেন শেখ মাহমুদুন নবী তুষার

favicon
স্টাফ রিপোর্টার:

শেখ মাহমুদুন নবী তুষার ।

দেশের বিশিষ্ট কারাতে প্রশিক্ষক, জাতীয় রেফারি ও ক্রীড়া সংগঠক শেখ মাহমুদুন নবী তুষার পুনরায় রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। কারাতে অঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং রেফারি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেখ মাহমুদুন নবী তুষার দীর্ঘদিন ধরে দেশের মার্শাল আর্ট ও কারাতে অঙ্গনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন। রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলে কারাতে খেলার প্রাতিষ্ঠানিক বিস্তার, মানসম্মত প্রশিক্ষণ প্রদান, নিরপেক্ষ বিচারিক কাঠামো তৈরি এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ অন্বেষণে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

বর্ণাঢ্য ক্রীড়া জীবনে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য, ফেডারেশনের অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত কোচ এবং জাতীয় পর্যায়ের অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জুডো ফেডারেশনের সাবেক সদস্য এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ছিলেন। তিনি রাজশাহী জেলা ও বিভাগীয় কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। খেলাধুলায় নিরবচ্ছিন্ন অবদান ও সফল প্রশিক্ষক হিসেবে তিনি আন্তর্জাতিক ‘ওয়ার্ল্ড স্টার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কারাতে প্রশিক্ষক হিসেবেও যুক্ত রয়েছেন।

পুনঃমনোনয়ন পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ মাহমুদুন নবী তুষার জানান, এই দায়িত্ব তার জন্য কেবল সম্মানের নয়, বরং উত্তরাঞ্চলের কারাতে অঙ্গনকে এগিয়ে নেওয়ার এক বড় দায়িত্ব। তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে রেফারি ও বিচারকদের পেশাগত মান বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতার নিয়মিত আয়োজন এবং জেলা ও উপজেলা পর্যায়ে মার্শাল আর্টকে ছড়িয়ে দিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

রাজশাহী বিভাগের ক্রীড়া সম্ভাবনা তুলে ধরে তিনি বিভাগের সব কারাতে প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড় ও সংগঠকদের যাবতীয় ব্যক্তিগত মতপার্থক্য ভুলে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। নতুন প্রজন্মের মধ্য থেকে বিশ্বমানের কারাতেকা তৈরি করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শেখ মাহমুদুন নবী তুষারের সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা বিভাগীয় কারাতে রেফারি কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার