মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশমাদক পরীক্ষায় ধরা, পুলিশ সুপার বরখাস্ত

মাদক পরীক্ষায় ধরা, পুলিশ সুপার বরখাস্ত

favicon
উপচার ডেস্ক :-
মাদক পরীক্ষায় ধরা, পুলিশ সুপার বরখাস্ত

ডোপ টেস্টে শরীরে নিষিদ্ধ মাদকের উপাদান শনাক্ত হওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক আদেশ জারি করা হয়। গত ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ আদেশটি সোমবার প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-২০২৬ কোর্সে অংশ নিতে তিনি পুলিশ সদর দপ্তর থেকে প্রস্থান করেন। সেখানে প্রশিক্ষণ কোর্স চলাকালে গত ৭ জুন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট সম্পন্ন করা হয়। ল্যাবরেটরি পরীক্ষায় তার মূত্রে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক উপাদান বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন ও মেথঅ্যামফিটামিন পজিটিভ ধরা পড়ে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডোপ টেস্টে মাদকের এই উপস্থিতি ডিএসসিএসসি কোর্সের কঠোর শৃঙ্খলাবিধির সরাসরি পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এটি গুরুতর অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট বিধিমালার আওতায় গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী নির্ধারিত খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মাদক পরীক্ষায় ধরা, পুলিশ সুপার বরখাস্ত
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার