সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদইউক্রেনের অর্থনীতি ও জ্বালানি খাতে বড় আঘাত রাশিয়ার

ইউক্রেনের অর্থনীতি ও জ্বালানি খাতে বড় আঘাত রাশিয়ার

favicon
আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো ব্যাপক ড্রোন ও বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং বহু বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শনিবার ভোর থেকে শুরু হওয়া সমন্বিত এই আগ্রাসনে ইউক্রেনের বহু আবাসিক ভবন, গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও জরুরি জ্বালানি অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের বরাতে রয়টার্স নিশ্চিত করেছে। সীমান্ত পেরিয়ে ড্রোন অনুপ্রবেশের ঝুঁকিতে পার্শ্ববর্তী দেশ মলদোভা তাদের আকাশসীমা ও সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় জানান, যুদ্ধক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়ে মস্কো এখন ইউক্রেনের জাতীয় অর্থনীতি ও জনজীবনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার কৌশল গ্রহণ করেছে। শনিবার সকাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ৫০০টি ড্রোন মোতায়েন করেছে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের অর্থনীতি টিকিয়ে রাখার সহায়ক প্রতিটি নাগরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করে ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে চাইছে পুতিন প্রশাসন।

এদিকে সম্মুখসারির রণক্ষেত্র দোনেৎস্কের কৌশলগত শহর ক্রামাতোরস্কে বেসামরিক ব্যক্তিগত গাড়িতে দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হামলা চালানো হয়। ক্রামাতোরস্ক সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, নিত্যদিনের কাজে বের হওয়া নিরীহ মানুষদের গাড়িতে রুশ বাহিনী আঘাত হানলে তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। পাশাপাশি রাজধানী কিভের পশ্চিমে ঝিতোমির অঞ্চলের জভ্যাহেল শহরে একটি মুদি দোকানে সরাসরি বোমাবর্ষণে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গভর্নর ভিটালি বুনেচকো। সেখানে দুটি পেট্রল পাম্পের পাশাপাশি বিদেশি বিনিয়োগে পরিচালিত একটি শিল্পপ্রতিষ্ঠানও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের দূরপাল্লার অস্ত্র ও ড্রোন বহর জাপোরিঝিয়া, দানিপ্রো এবং ক্রিভি রিহ অঞ্চলের প্রধান ইস্পাত কারখানা ও কৌশলগত শিল্প কমপ্লেক্সগুলোতে নিখুঁত আঘাত হেনেছে। তবে এই দাবির সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া মস্কো নিয়ন্ত্রিত পূর্ব দোনেৎস্কের রুশপন্থি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় তাদের তিনজন নিহত হয়েছেন।

পাল্টাপাল্টি এই হামলা ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ক্ষেত্রেও মারাত্মক হুমকি তৈরি করেছে। ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন রুশ ড্রোন শনাক্ত হওয়ার পরপরই মলদোভা তাদের জাতীয় আকাশসীমা প্রায় এক ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। একই সঙ্গে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে সাতটি সীমান্ত চৌকিতে সাময়িকভাবে যান ও যাত্রী চলাচল স্থগিত রাখা হয়। সাম্প্রতিক মাসগুলোতে জ্বালানি স্থাপনা, পণ্যবাহী জাহাজ ও বাণিজ্যিক পথ লক্ষ্য করে দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণ বৃদ্ধির ফলে সামগ্রিক যুদ্ধের তীব্রতা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার