বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন (ডানে)।

ভারী বর্ষণের ফলে নগরীতে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার দুপুরে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে জমে থাকা বৃষ্টির পানির প্রবাহ স্বাভাবিক করতে পরিচ্ছন্নতা বিভাগের তৎপরতা সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি।

টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন নিচু এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে সাময়িক জনভোগান্তির সৃষ্টি হলে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে তাৎক্ষণিক অভিযান শুরু করেন। ড্রেনের মুখে জমে থাকা পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য দ্রুত অপসারণ করে কৃত্রিম জলাবদ্ধতা দূর করার কাজ অব্যাহত রাখা হয়েছে।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক উপস্থিত পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের অগ্রগতি তদারকি করেন এবং নগরবাসীর দুর্ভোগ লাঘবে বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দেন। এ সময় তিনি নগরীকে দ্রুত জলাবদ্ধতামুক্ত করতে পরিচ্ছন্নতা বিভাগের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সচিবগণ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রাবির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসউদ: নিয়ম মানায় অপপ্রচার বনাম প্রশাসনিক স্বচ্ছতা

পুঠিয়ায় দিনদুপুরে প্রবাসী ও দুই শিক্ষকের বাড়িতে চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সীমান্ত পেরিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করল বিজিবি-১ ব্যাটালিয়ন

মোহনপুরে মাদরাসা সুপারের আপত্তিকর ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ

বাগমারায় রান্নাঘরের দেয়াল ধসে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গোদাগাড়ীতে ওয়াকফ এস্টেটের চেক জালিয়াতি: সদস্য সচিব শাহীন গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, সবুজ নগরী গড়ার আহ্বান

নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

দৈনিক উপচার