মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীকাশিয়াডাঙ্গায় ফেলে যাওয়া বিদেশি পিস্তল জব্দ করল র‍্যাব-৫

কাশিয়াডাঙ্গায় ফেলে যাওয়া বিদেশি পিস্তল জব্দ করল র‍্যাব-৫

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় র‍্যাব-৫-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গার আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের মজুদ ও সন্ত্রাসী তৎপরতা রোধে র‍্যাবের একটি আভিযানিক দল আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি (অ্যামোনিশন) এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল বা আশপাশের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও অস্ত্রটির প্রকৃত মালিক কিংবা এটি কার নির্দেশে সেখানে রাখা হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, এলাকায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বা অস্ত্রধারী দুর্বৃত্তরা অস্ত্র-গুলি ফেলে দ্রুত পালিয়ে যায়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও ম্যাগাজিনের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে সাধারণ ডায়েরি (জিডি) মূলে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এই অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধান এবং জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাবের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীতে হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

দুর্গাপুরে সারের দাবিতে বিসিআইসি ডিলারের গোডাউন ঘেরাও কৃষকদের

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড, অকেজো ২ এস্কেভেটর

দৈনিক উপচার