মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীপুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড, অকেজো ২ এস্কেভেটর

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড, অকেজো ২ এস্কেভেটর

favicon
পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গভীর রাতে পরিচালিত অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চারটি ব্যাটারি জব্দ এবং আরও দুটি ব্যাটারি ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শফিকুল ইসলাম, পিতা নহির উদ্দিন এবং আলী আজগর, পিতা সেকান্দর আলী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া ও বারোপাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

অভিযানে পৃথক দুটি স্থানে ফসলি জমিতে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটরের সন্ধান পাওয়া যায়। রাতের বেলায় ভারী যন্ত্রগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় প্রশাসনের পক্ষ থেকে সেগুলো সেখানেই সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি ব্যাটারি জব্দ করা হয় এবং দুটি ব্যাটারি ধ্বংস করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক দুটি স্থানে ফসলি জমিতে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পাওয়া যায়। ভারী যন্ত্র দুটি সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় ঘটনাস্থলেই সেগুলো অকেজো করা হয়েছে। এ ছাড়া কয়েকটি ব্যাটারি জব্দ ও ধ্বংস করা হয়েছে। মাটি কাটার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের এমন অভিযানে ফসলি জমি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার কারণে একদিকে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এলাকার স্বাভাবিক ভূমিরূপও পরিবর্তিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীতে হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

দুর্গাপুরে সারের দাবিতে বিসিআইসি ডিলারের গোডাউন ঘেরাও কৃষকদের

রামেক হাসপাতালে দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পুলিশ কমিশনারকে ছাত্রদলের স্মারকলিপি

দৈনিক উপচার