সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীশিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ আটক-১

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ আটক-১

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন মো. তুহিন (৪০)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে তেলকুপি বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। 

সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানকালে টহল দল মো. তুহিনকে আটক করে। পরে তার কাছ থেকে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। 

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আটক ব্যক্তি ও জব্দকৃত গাঁজার বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ আগস্ট ২০২৬
আরও খবর
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চন্দ্রিমা থানা পুলিশের উঠান বৈঠক

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে মতিহার থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের বদলে ওষুধ দিচ্ছেন বাবুর্চি

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মীরেরচক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ

তানোরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রামেক হাসপাতালে অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ সভা

রাজশাহীর পবায় আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, বেশি দামে বিক্রি করে কৃষকের মুখে হাসি

রাজশাহীতে চাহিদামাফিক সার বরাদ্দ ও বৈজ্ঞানিক ব্যবহারের তাগিদ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের

দৈনিক উপচার