শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর তালাইমারীতে হচ্ছে অত্যাধুনিক কসাইখানা, স্থান পরিদর্শন

রাজশাহীর তালাইমারীতে হচ্ছে অত্যাধুনিক কসাইখানা, স্থান পরিদর্শন

favicon
স্টাফ রিপোর্টার :

তালাইমারীতে আধুনিক স্লটার হাউজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি মো. শাহজামান খান।

রাজশাহী মহানগরবাসীর জন্য শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত মাংসের সরবরাহ নিশ্চিত করতে তালাইমারী এলাকায় প্রস্তাবিত আধুনিক স্লটার হাউজ (কসাইখানা) নির্মাণের স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান যৌথভাবে এ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পশু জবাই, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং স্লটার হাউজের প্রয়োজনীয় অবকাঠামোগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এ সময় প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়েও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জানান, নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় যত্রতত্র পশু জবাই বন্ধ করে পরিবেশবান্ধব আধুনিক স্লটার হাউজ নির্মাণ অত্যন্ত জরুরি। আধুনিক এই সুবিধা চালু হলে রাজশাহীবাসী যেমন স্বাস্থ্যসম্মত মাংস পাবেন, তেমনি শহরের পরিবেশও পরিচ্ছন্ন থাকবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, আধুনিক মানদণ্ড ও আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই স্লটার হাউজের নকশা ও অবকাঠামো প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার