রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমরাজনীতিরাজশাহী-১ আসনে এবি পার্টির ডা. মুহসেনীর মনোনয়ন সংগ্রহ

রাজশাহী-১ আসনে এবি পার্টির ডা. মুহসেনীর মনোনয়ন সংগ্রহ

favicon
সোহানুল হক পারভেজ,রাজশাহী :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তিনি নিজ হাতে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় রাজশাহী মহানগর এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ী সোমবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তাঁর আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও উন্নত রাজশাহী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বিগত দিনে জনগণের যেসব অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চা প্রতিষ্ঠায় আমি বদ্ধপরিকর। রাজশাহী-১ আসনের তানোর ও গোদাগাড়ীর সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”

এবি পার্টির নেতাকর্মীরা জানান, ডা. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনীর নেতৃত্বে তানোর ও গোদাগাড়ী এলাকায় একটি নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার