রাসিক প্রশাসকের সঙ্গে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্রশাসকের দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও শিক্ষার্থীবান্ধব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময় নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ছাত্রসমাজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিউল করিম হৃদয়, সহ-সভাপতি মো. রাফিদ বিন মাসুদ ও সহ-সভাপতি মো. খানজাহান। এ ছাড়া প্রতিনিধি দলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।