শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমরাজশাহীনওগাঁয় মালখানা আলামত ধ্বংসে অবদানের স্বীকৃতি
সম্মাননা পেলেন কোর্ট ইন্সপেক্টর আনিসুর রহমান

নওগাঁয় মালখানা আলামত ধ্বংসে অবদানের স্বীকৃতি

favicon
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদর কোর্ট এবং জেলার বিভিন্ন থানা মালখানায় সংরক্ষিত দীর্ঘদিনের আলামত ও সরকারি মালামাল বিধিবিধান মেনে ধ্বংস এবং নিষ্পত্তিতে অনন্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন কোর্ট ইন্সপেক্টর মো. আনিসুর রহমান। সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন ও পেশাদারিত্বের সঙ্গে এ দায়িত্ব সম্পন্ন করায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর হাতে এই সম্মাননা উপহার তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর কোর্ট মালখানা ও জেলার বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে জমা পড়ে থাকা মামলার আলামত ও গুরুত্বপূর্ণ মালামাল সরকারি বিধি ও আদালতের নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খলভাবে ধ্বংস ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা হয়। জটিল এই প্রশাসনিক প্রক্রিয়ায় কোর্ট ইন্সপেক্টর মো. আনিসুর রহমান অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেন।

মালখানা ব্যবস্থাপনা সহজীকরণ ও সরকারি সম্পদ নিষ্পত্তির এ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মমাফিক মালামাল নিষ্পত্তির কোনো বিকল্প নেই। আনিসুর রহমানের মতো কর্মকর্তাদের এমন দায়িত্বশীল ভূমিকা গোটা বাহিনীর জন্য ইতিবাচক দৃষ্টান্ত।

সংশ্লিষ্টদের মতে, ভালো কাজের জন্য জেলা পুলিশের এই সম্মাননা প্রদান মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি, নিষ্ঠা ও কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ আগস্ট ২০২৬
আরও খবর
মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান: সিরাজগঞ্জে বিএনপি নেতা মিন্টুকে শোকজ

ভারতীয় সহকারী হাইকমিশনারের মানবিক সহায়তায় খুলল শিশু মুনতাহা ও শরিফুলের চিকিৎসার পথ

রামেক হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিলেন যুবদল নেতা রবি

রাসিক প্রশাসকের সঙ্গে সাগরপাড়া এসি জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষের মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার নির্দেশ রাসিক প্রশাসকের

শাহমখদুমে আরএমপির মাদকবিরোধী টিম: ট্যাপেন্টাডল ও টাকাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক উপচার