বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদচাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ছয়জনকে আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন রামদাসপুর বিওপির সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন এলাকা দিয়ে এ ঘটনা ঘটে। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রামদাসপুর বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গতিবিধি শনাক্ত করে। এ সময় ওই ছয়জনকে আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যদের কড়া অবস্থানের মুখে তারা বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে ব্যর্থ হয় এবং পরে তাদের ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ফেরত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন তৎপরতা কঠোর হস্তে প্রতিহত করতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ আগস্ট ২০২৬
দৈনিক উপচার