বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমরাজশাহীঅ্যাডভোকেট মতিউর রহমানের দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী আইনজীবী সমিতির দোয়া প্রার্থনা

অ্যাডভোকেট মতিউর রহমানের দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী আইনজীবী সমিতির দোয়া প্রার্থনা

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান মতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন অ্যাডভোকেট মতিউর রহমান। দুর্ঘটনার পরপরই তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নগরীর লক্ষ্মীপুরস্থ কেয়ার নার্সিং হোমে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনায় তাঁর বাম পায়ের হাঁটুর ওপরের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তাঁর পায়ের হাড়ে কোনো ধরনের গুরুতর ফ্র্যাকচার বা ভাঙন ধরা পড়েনি। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শঙ্কামুক্ত।

এদিকে অ্যাডভোকেট মতিউর রহমান মতির দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী আইনজীবী সমাজের সদস্যসহ সকলের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার