বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীক্যামব্রিয়ান স্কুল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
আরডিএর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের তাগিদ

ক্যামব্রিয়ান স্কুল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। মঙ্গলবার দুপুরে তিনি স্কুলটির সার্বিক অবকাঠামো ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

আরডিএ সূত্রে জানা যায়, তালাইমারী চত্বর সংলগ্ন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলটি মূলত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব সম্পত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভবনটির সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং এর আওতাধীন খালি ও অব্যবহৃত জায়গাগুলোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা সম্ভব কি না, তা সরেজমিনে যাচাই করতেই এই আনুষ্ঠানিক পরিদর্শনের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান ভবনের বিভিন্ন তলা ও চত্বর ঘুরে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, আরডিএর যেকোনো স্থাবর সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ এবং সেগুলোর কার্যকর ও যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জায়গা যেন অযত্নে বা অপরিকল্পিতভাবে ফেলে রাখা না হয়, সে বিষয়ে আরডিএ কর্মকর্তাদের তৎপর থাকার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী ও এস্টেট কর্মকর্তা বদরুজ্জামানসহ কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার