বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীপুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে আরএমপির বিদায় সংবর্ধনা

পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে আরএমপির বিদায় সংবর্ধনা

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভাপতির বক্তব্যে তিনি জেলা পুলিশ ও মহানগর পুলিশের মধ্যকার পারস্পরিক সমন্বয় এবং বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য বিদায়ী পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বিদায়ী পুলিশ সুপারের পেশাগত কর্মজীবনের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানান। পরে আরএমপির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে আনুষ্ঠানিক সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম (পিপিএম), উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম (পিপিএম-বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান (পিপিএম) সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার