বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমবিনোদনহাওরের গল্পে সিনেমা ‘জলপবন’, কেন্দ্রীয় চরিত্রে রুনা খান

হাওরের গল্পে সিনেমা ‘জলপবন’, কেন্দ্রীয় চরিত্রে রুনা খান

favicon
বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী রুনা খান।

হাওরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনসংগ্রাম, সুখ-দুঃখ এবং দীর্ঘ প্রতীক্ষার আখ্যান নিয়ে নির্মিত হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলপবন’। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় নির্মাণাধীন এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘নিরালা’ রূপায়ণে বড় পর্দায় হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী রুনা খান। গত ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জের বিভিন্ন নয়নাভিরাম হাওর এলাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

চলচ্চিত্রটির মূল গল্প গড়ে উঠেছে হাওরপারের প্রান্তিক মানুষের অন্তহীন অপেক্ষা এবং বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে। হাওরের সমাজবাস্তবতা ও বৈচিত্র্যময় জীবনের নিবিড় অনুভূতি সেলুলয়েডের ফিতায় জীবন্ত করে তোলাই নির্মাতার মূল প্রয়াস।

এ সিনেমায় রুনা খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাট্যদল ‘প্রাচ্যনাট’-এর তরুণ শিল্পী সুশান্ত পৃথ্বীরাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিউল হক। এছাড়া হাওরের আবহকে আরও বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত করতে স্থানীয় মঞ্চনাটকের বেশ কয়েকজন প্রতিভাবান শিল্পীকেও যুক্ত করা হয়েছে।

২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ‘সিসিমপুর’-এর সুমনা চরিত্রের মাধ্যমে রুনা খানের প্রাতিষ্ঠানিক অভিনয়যাত্রার সূচনা হয়। পরবর্তীতে টেলিভিশন নাটকে দীর্ঘ সাফল্যের পর চলচ্চিত্রেও নিজের জাত চেনান তিনি। ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জলপবন’ ছাড়াও এই অভিনেত্রীর ‘লীলা মন্থন’ ও ‘বক’ নামের আরও দুটি সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার