শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদনশুধু টাকার জন্য অপছন্দের স্ক্রিপ্টে কাজ করব না: শবনম ফারিয়া

শুধু টাকার জন্য অপছন্দের স্ক্রিপ্টে কাজ করব না: শবনম ফারিয়া

favicon
বিনোদন ডেস্ক :

অভিনেত্রী শবনম ফারিয়া।

অভিনয়জীবনের একপর্যায়ে এসে নিজের অগ্রাধিকার ও ক্যারিয়ার ভাবনায় বড় পরিবর্তনের কথা জানালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কেবল মোটা অঙ্কের পারিশ্রমিকের লোভে অপছন্দের কোনো গল্প কিংবা স্ক্রিপ্টে কাজ করতে নারাজ তিনি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে ত্বক ফর্সাকারী কোনো ক্রিম, সৌন্দর্যবর্ধক প্রক্রিয়া কিংবা অবৈজ্ঞানিক স্লিম ড্র্রিংকসের মতো কোনো পণ্যের বিজ্ঞাপনে কাজ না করার বিষয়ে নিজের কঠোর নীতিগত অবস্থানের কথা স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ ও সুচিন্তিত পোস্টে ব্যক্তিজীবন, অভিনয়ে অনাগ্রহের কারণ, প্রমোশনাল কনটেন্ট তৈরি এবং কাজ বেছে নেওয়ার ব্যক্তিগত সীমারেখা নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরেন ফারিয়া।

পোস্টের শুরুতে শবনম ফারিয়া উল্লেখ করেন, একটা সময় অভিনয়কেই তিনি জীবনের একমাত্র পথ এবং নিয়মিত কাজ করাকেই সাফল্যের মানদণ্ড মনে করতেন। তবে সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার বদলায়। দীর্ঘ সংগ্রামের পর এখন তিনি পরিবার, সংসার ও একান্ত ব্যক্তিগত সময় নিয়ে একটি স্বস্তিদায়ক জীবন পেয়েছেন, যেখানে দিন শেষে শান্তি খুঁজে পাওয়া যায়।

অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো অটুট রয়েছে জানিয়ে ফারিয়া বলেন, তিনি এখনও কাজ করতে চান, তবে শুধু পারিশ্রমিকের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপছন্দের চিত্রনাট্যে শুটিং করা কিংবা জ্যাম পেরিয়ে অনর্থক সময় নষ্ট করার ইচ্ছা তার নেই। বরং এমন কাজের প্রতীক্ষায় আছেন, যা তাকে মানসিকভাবে তৃপ্তি দেবে।

অভিনয় কমিয়ে প্রমোশনাল কনটেন্টে বেশি যুক্ত হওয়ার কারণও অকপটে ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, কম সময় ব্যয় করে সুবিধাজনক সময়ে ভালো পারিশ্রমিক অর্জনের পাশাপাশি নিজের সংসার ও পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব বলেই তিনি প্রমোশনাল কাজে যুক্ত হয়েছেন। তবে এ ক্ষেত্রেও তিনি অন্ধভাবে সব প্রস্তাব গ্রহণ করেন না; বরং যেসব পণ্য তার ব্যক্তিত্ব, রুচি ও জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ, শুধুমাত্র সেগুলোর প্রচারেই অংশ নেন।

নিজের নির্ধারিত সীমারেখা উল্লেখ করে শবনম ফারিয়া দৃঢ়তার সাথে জানান, ত্বক ফর্সাকারী উপাদান, শরীর বা মুখের বিকৃতি বদলে ফেলার সৌন্দর্য প্রক্রিয়া এবং দ্রুত ওজন কমানোর ভুয়া চা, কফি বা ওষুধের বিজ্ঞাপন তিনি কখনো করেন না। এসব বিজ্ঞাপনের প্রস্তাব অহরহ আসলেও তিনি তা নাকচ করে দেন। সৌন্দর্যের কোনো কৃত্রিম বা বৈষম্যমূলক ছাঁচে তিনি বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, মানুষের শরীরের গড়ন ও রূপ সৃষ্টিকর্তার অনন্য দান; জোর করে কাউকে ‘অসুন্দর’ অনুভূতির শিকার বানানো ঘোর অন্যায়।

নিজের ওজন বৃদ্ধি প্রসঙ্গে ফারিয়া জানান, হরমোনজনিত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে তিনি নিজেও এই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে কোনো বিভ্রান্তিকর শর্টকাট উপায়ে নয়; বরং বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমেই সুস্থ থাকা সম্ভব বলে তিনি মনে করেন। তাই যে বিষয়ে নিজের কোনো বিশ্বাস নেই, অর্থের লোভে ভক্ত-দর্শকদের সাথে সেই বিভ্রান্তি ছড়াতে তিনি রাজি নন। বর্তমানে সচেতনভাবে নিজের পছন্দমতো কাজ বেছে নেওয়ার সুযোগ পাওয়াকে সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ হিসেবে দেখেন এই তারকা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার