বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর ভুবনমোহন পার্কে রাসিকের ভ্রাম্যমাণ আদালত
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভবন সিলগালা

রাজশাহীর ভুবনমোহন পার্কে রাসিকের ভ্রাম্যমাণ আদালত

favicon
স্টাফ রিপোর্টার :

ভুবনমোহন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ভবনটিতে তালা ঝুলিয়ে সিলগালা করছে রাজশাহী সিটি করপোরেশন।

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মঙ্গলবার দুপুরে পার্ক চত্বরে অবস্থিত রাসিকের নিয়ন্ত্রণাধীন পাবলিক টয়লেটের (গণশৌচাগার) দ্বিতীয় তলায় অবৈধভাবে গড়ে ওঠা দখল উচ্ছেদে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে গণশৌচাগারের ওপরের তলাটি পুরোপুরি দখলমুক্ত করা হয়। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভবনটি তালাবদ্ধ ও সিলগালা করে রাজশাহী সিটি করপোরেশনের নিজস্ব হেফাজতে নেওয়া হয়। রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক সহায়তা প্রদান করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার