বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে চাকরি পরিবর্তন করায় সাবেক কর্মীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

রাজশাহীতে চাকরি পরিবর্তন করায় সাবেক কর্মীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে একটি গাড়ি বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দেওয়ায় সাবেক এক কর্মীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহীন আহমেদ (২৫) নামের ওই যুবককে নগরীর মেহেরচন্ডি এলাকার একটি সেবাকেন্দ্রে নিয়ে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মারধর করা হয় এবং পরবর্তীতে বাসের টিকিট কেটে তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শাহীন আহমেদ ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি রাজশাহীর ‘অটো স্পার্ক’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় তিন বছর প্রধান রংমিস্ত্রি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় দেড় মাস আগে প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে তিনি ‘আরশি অটোমোবাইল অ্যান্ড কার হাব’ নামের অপর একটি সমজাতীয় প্রতিষ্ঠানে যোগ দেন। পরবর্তীতে অটো স্পার্কের আরও পাঁচজন কর্মী তাঁর দেখানো পথে নতুন প্রতিষ্ঠানে যুক্ত হন। এতে ক্ষুব্ধ হয়ে অটো স্পার্কের কর্ণধার রাজু আহমেদ ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২২ আগস্ট সন্ধ্যায় নগরীর সপুরা এলাকায় কর্মস্থল থেকে বের হওয়ার সময় অটো স্পার্কের কর্ণধার রাজু আহমেদ, তাঁর চাচা রুস্তম আলী ও ব্যবস্থাপক মো. শুভ তাঁর পথরোধ করেন। কথা বলার অজুহাতে তারা শাহীনের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই একটি ব্যক্তিগত গাড়ি এসে পৌঁছালে রাজু আহমেদ জোরপূর্বক তাঁকে গাড়ির ভেতর তুলে দেন। সেখানে আগে থেকেই কৌশিক, আমির ও ফরহাদ নামের তিন যুবক অবস্থান করছিলেন।

শাহীন অভিযোগ করে বলেন, মেহেরচন্ডি এলাকার একটি সেবাকেন্দ্রে নিয়ে একটি কক্ষে আটকে তাঁকে প্রায় দেড় ঘণ্টা ধরে মারধর করা হয়। অন্য কর্মীদের নতুন প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ব্যবসা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে তাঁর ওপর নির্যাতন চালানো হয়, যার ফলে তাঁর পাঁজরে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি আর রাজশাহীতে কাজ করবেন না বলে জানালে মারধর থামানো হয়। এরপর ফাঁকা কাগজে জোরপূর্বক তাঁর স্বাক্ষর ও টিপসই আদায় করা হয় এবং মোবাইল ফোনের সিমকার্ড খুলে নিয়ে ওই রাতেই ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয়।

ঘটনার পরদিন ২৩ আগস্ট কর্মীর নিখোঁজ থাকার বিষয়টি জানিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরশি অটোমোবাইলের ব্যবস্থাপক সোয়াদ আহমেদ। পরবর্তীতে ঢাকা পৌঁছে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলের সঙ্গে যোগাযোগ করে নির্যাতনের বিবরণ ও ভিডিওচিত্র পাঠান শাহীন।

তবে অপহরণ বা মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অটো স্পার্কের কর্ণধার রাজু আহমেদ। তাঁর দাবি, প্রতিষ্ঠান ছাড়ার আগে ছয় মাসের নোটিশ দেওয়ার চুক্তি থাকলেও শাহীন তা মানেননি এবং অন্যান্য কর্মীদের প্রভাবিত করে নিয়ে গেছেন। জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়টি নাকচ করে তিনি বলেন, শাহীনের মায়ের চিকিৎসার জন্য নেওয়া অগ্রিম বেতনের হিসাব ও প্রতিষ্ঠানের কিছু অপরিশোধিত অর্থের বিষয় নিষ্পত্তির জন্যই কাগজপত্র প্রস্তুত করা হয়েছিল। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতেই এমন মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, নিখোঁজ হওয়া ব্যক্তিকে পাওয়ার কারণে জিডি সংক্রান্ত কার্যক্রম নিষ্পত্তি হয়েছে। তবে শারীরিক নির্যাতনের ঘটনাটি মৌখিকভাবে অবগত হয়েছেন। ভুক্তভোগী লিখিত এজাহার দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার