বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীচোরাচালানের ৯৬টি মোবাইলসহ সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে পুলিশের অভিযান

চোরাচালানের ৯৬টি মোবাইলসহ সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেপ্তার

favicon
গোদাগাড়ী প্রতিনিধি :

গোদাগাড়ী মডেল থানায় উদ্ধার হওয়া চোরাই মোবাইল ফোনসহ আটককৃতরা।

রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে পাচারকালে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৯৬টি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৪ আগস্ট) দিনগত গভীর রাতে গোদাগাড়ী মডেল থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদ আসে যে, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত গলিয়ে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের একটি চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে সাদা রঙের একটি প্রাইভেটকারে করে রাজশাহীর দিকে নেওয়া হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের চক চাপাল এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চৌকি বসানো হয়।

রাত আনুমানিক পৌনে ১২টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে। গাড়িতে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে সামনের বাম পাশের আসনের নিচ থেকে একটি লাল-কালো রঙের শপিং ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগটি খুলে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোট ৯৬টি মোবাইল ফোন পাওয়া যায়।

জব্দকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে অপো, ভিভো, স্যামসাং, রেডমি, রিয়েলমি, পোকো, ওয়ানপ্লাস, মটোরোলা, আইটেল, টেকনো, লাভা, আইকু, নারজো, মি প্লে ও এআই+ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের হ্যান্ডসেট। আটক ব্যক্তিরা এসব ফোনের অনুকূলে কোনো বৈধ শুল্ক পরিশোধের রশিদ বা আমদানির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

আটককৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির জামিল আহমেদ (৩০), রিয়াদ হাসান রামিন (৩০) ও শুকুর (৩০); পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলার হোসেন শেখ (৩৬) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার আজিজুল হক (২৮)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ডিভাইসগুলো ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে এনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ফোনগুলো বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার