বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীশিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সোনামসজিদ বিওপির অভিযানে উদ্ধারকৃত প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের সাথে ৫৯ বিজিবির সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)-এর মহানন্দা ব্যাটালিয়ন।

মঙ্গলবার ভোরে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে সোনামসজিদ বিওপির টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। দলটি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ উদ্ধার করে। পরবর্তীতে গণনা ও যাচাই শেষে দেখা যায়, জব্দকৃত এসব যন্ত্রাংশের বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগেও চলতি মাসের ১ আগস্ট একই ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলায় একটি গোডাউনের পাশ থেকে অভিযান চালিয়ে ২৯১ পিস অবৈধ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবির সদস্যরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, দেশের অর্থনীতি সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিরলসভাবে কাজ করছে বিজিবি। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের অনুপ্রবেশ রুখতে বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার