বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীসুরক্ষাবিহীন নির্মাণকাজের ঝুঁকি আবারও প্রকাশ্যে
পত্নীতলায় নির্মাণশ্রমিকের মৃত্যু

সুরক্ষাবিহীন নির্মাণকাজের ঝুঁকি আবারও প্রকাশ্যে

favicon
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের চারতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে আকতারুল ইসলাম (২৩) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম জেলার পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নজিপুর কাঁচাবাজারের পেছনের অংশে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে রড ও ঢালাই সংক্রান্ত কাজ করছিলেন আকতারুল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদের কিনার থেকে নিচে পাকা সড়কে আছড়ে পড়েন। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তীব্র রক্তক্ষরণ শুরু হয়।

সহকর্মী ও স্থানীয় পথচারীরা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল পর্যবেক্ষণ করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বহুতল ভবন নির্মাণকাজে শ্রমিকদের জন্য সেফটি বেল্ট, হেলমেট বা সেফটি নেটের মতো বাধ্যতামূলক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত না করায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। ভবন মালিক ও ঠিকাদারদের অসচেতনতা এবং তদারকির অভাবেই মূল্যবান প্রাণহানি ঘটছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার