বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহী স্টেডিয়াম সংস্কারে শিডিউল ভেঙে রং ও রাস্তার কাজে হরিলুট
জাতীয় ক্রীড়া পরিষদের তদারকি নিয়ে প্রশ্ন

রাজশাহী স্টেডিয়াম সংস্কারে শিডিউল ভেঙে রং ও রাস্তার কাজে হরিলুট

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে নিম্নমানের সংস্কার কাজ। (ইনসেটে) সামান্য চাপেই ভেঙে যাওয়া পিচের দৃশ্য।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ কোটি ২২ লাখ টাকার উন্নয়ন ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং লুটপাটের অভিযোগ উঠেছে। নগরের তেরোখাদিয়া এলাকার এই স্টেডিয়ামে কোনোমতে বালুর ওপর পিচ ঢেলে এবং শিডিউল বহির্ভূত রং ব্যবহার করে দায়সারা কাজ করার প্রতিবাদে রোববার সকালে কাজ বন্ধ করে দিয়েছেন খোদ বিভাগীয় ক্রীড়া সংস্থার শীর্ষ কর্তারা।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে ১ কোটি ৮০ লাখ ব্যয়ে অভ্যন্তরীণ নতুন আরসিসি রাস্তা ও প্রবেশপথ সংস্কারের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সুবর্ণা এন্টারপ্রাইজ’। অন্যদিকে, বাকি ৪২ লাখ টাকায় গ্যালারি রং করা ও শৌচাগার নির্মাণের কার্যাদেশ পায় ‘দেশবন্ধু এন্টারপ্রাইজ’। অভিযোগ উঠেছে, দিনের আলোতে নজরদারি এড়াতে রাতের আঁধারে নিম্নমানের ইট ও বালু দিয়ে ঢালাই এবং কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়।

সরেজমিনে স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, প্রবেশপথের কার্পেটিং একদিনের হালকা বৃষ্টিতেই ধুয়ে মুছে উঠে গেছে। রাস্তার অনেক অংশে কোনো পাথর বা ইটের পর্যাপ্ত খোয়াই দেওয়া হয়নি। কেবল ডোমার বালুর ওপর সামান্য বিটুমিন ছিটিয়ে রোলার চালানো হয়েছে। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মোজাদ্দেদ জামানী সুমন হাত ও চাবির সাধারণ আঁচড়েই রাস্তার পিচ ও বালু তুলে অনিয়মের প্রমাণ দেখান। তিনি অভিযোগ করে বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার নজির থাকলেও এখানে অনিয়ম ঢাকতে দিনের কাজ রাতে করা হয়েছে। রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই ও কার্পেটিং করায় একদিনেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে পুরো ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেন।

এদিকে স্টেডিয়ামের ভেতরে গ্যালারির অংশে গিয়ে দেখা যায়, নতুন করা রঙের প্রলেপ ইতোমধ্যে বিভিন্ন স্থানে চটে গেছে। কাজের শিডিউলে নামী ব্র্যান্ড বার্জার পেইন্ট ব্যবহারের সুস্পষ্ট শর্ত থাকলেও সাব-ঠিকাদার ফজলে রাব্বি খান স্থানীয় নিম্নমানের রং ব্যবহার করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি অন্যান্য কোম্পানির প্রতিনিধিদের অনুরোধে কিছু ভিন্ন রং ব্যবহারের অদ্ভুত যুক্তি তুলে ধরেন। বিষয়টি নজরে আসায় উপস্থিত ক্রীড়া কর্তারা তাৎক্ষণিকভাবে রং করার কাজও বন্ধ করে দেন।

প্রকল্পটির সার্বিক তদারকির দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান কাজের মান খারাপ হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, কাজের মান সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে কোনো বিল ছাড় করা হয়নি এবং নিয়ম অনুযায়ী কাজ বুঝে নেওয়ার আগ পর্যন্ত কোনো অর্থ দেওয়া হবে না। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ বি এম এহছানুল মামুন জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ঠিকাদারদের কাছ থেকে শিডিউল অনুযায়ী যথাযথ কাজ বুঝে নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার