মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীভুবন মোহন পার্কে জুয়াবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ

ভুবন মোহন পার্কে জুয়াবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ

favicon
স্টাফ রিপোর্টার :

ভুবন মোহন পার্কের সিটি করপোরেশনের ভবনে জুয়া খেলার সময় আরএমপির বিশেষ টিম ও সিআরটির যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত ১০ ব্যক্তি।

রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের একটি ভবনে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) যৌথভাবে এই সফল অভিযান পরিচালনা করে।

সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ভুবন মোহন পার্ক চত্বরে অবস্থিত রাজশাহী সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সেখান থেকে হাতেনাতে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন— বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়া পাড়ার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনির খোকন (৫৪), শিরোইল কলোনি এলাকার হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০), আব্দুল আলিম (৪৫) এবং নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা রানা (৩৭) ও মেহেরাজ (৩২)।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬৬ সেট প্লে-কার্ড বা তাস, অনলাইন জুয়া ও বেটিং অ্যাপস সংবলিত চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে নগরজুড়ে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ আগস্ট ২০২৬
দৈনিক উপচার