সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

favicon
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের অভ্যন্তরীণ সার্বিক পরিবেশ, রোগীর শয্যাকক্ষ, শৌচাগার ও রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সরাসরি যাচাই করেন।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী ভর্তি থাকা রোগীদের কক্ষে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল থেকে নিয়মিত ওষুধ ও চিকিৎসাসেবা সঠিকভাবে পাচ্ছেন কি না সে বিষয়ে সরাসরি মতামত গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক ওষুধের মজুত বজায় রাখার কঠোর নির্দেশ প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরোনো ভবন সংক্রান্ত সমস্যা সমাধানে খুব দ্রুত নতুন আধুনিক ভবন নির্মাণের কার্যক্রম শুরু করা হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মন্ত্রণালয় সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার