বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে মতবিনিময় করলেন রাসিক প্রশাসক রিটন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতকালে তিনি দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃদ্বয়ের মধ্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় সরকার প্রশাসনের সার্বিক বিষয়াদি নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।