সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. মামুন অর রশিদ

রাজশাহীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. মামুন অর রশিদ

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশিদের (বামে) কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান (ডানে)।

রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মামুন অর রশিদ। রোববার বিকেলে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ ইতিপূর্বে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে যোগদানের লক্ষ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

কর্মকালীন সময়ে মোহাম্মদ নাঈমুল হাছান জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া হারানো মোবাইল ফোন উদ্ধারসহ মানবিক পুলিশিং কার্যক্রমেও তিনি জেলাবাসীর প্রশংসা অর্জন করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার