রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশআব্দুস সালাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, মাঠে বিএনপির শক্ত অবস্থান
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনী হাওয়া

আব্দুস সালাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, মাঠে বিএনপির শক্ত অবস্থান

favicon
অভিজিত শীল, নাচোল উপজেলা প্রতিনিধি :-

বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে রাজনীতি ফের সরগরম হয়ে উঠেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে দলের সক্রিয় অবস্থান স্পষ্ট হলো।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়ালের ভারপ্রাপ্ত কার্যালয় থেকে তুহিনের সমর্থিত নেতা-কর্মীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলীর নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র উত্তোলন করে। প্রতিনিধি দলে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তন্ময় আহমেদ, বিএনপি নেতা মুনিরুল ইসলাম মুনি, তোহিদ, ফিরোজ, রাজু ছাড়াও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ফরম সংগ্রহ শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিক ও সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা আব্দুস সালাম তুহিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় অবদান এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।

উল্লেখ্য, আব্দুস সালাম তুহিন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। বিএনপির সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার শক্ত অবস্থান রয়েছে। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে পুরো এলাকায় নতুন করে নির্বাচনী উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার