রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমরাজশাহীবালুমহাল বিরোধের জেরে চরবাগডাঙ্গায় বিএনপি নেতার বাড়িতে হামলা

বালুমহাল বিরোধের জেরে চরবাগডাঙ্গায় বিএনপি নেতার বাড়িতে হামলা

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর সরকারি বালুমহাল নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বালুমহালের ঠিকাদার মো. আজিজুল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরবাগডাঙ্গা ও নারায়ণপুর ইউনিয়নের বাখরআলি ও আলিমগনর এলাকায় অবস্থিত সরকারি ইজারাকৃত পদ্মার বালুমহাল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগে গত ১৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয় (মামলা নং ৪৬ ও ৪৭)। উক্ত মামলার আসামিদের গ্রেফতারে বৃহস্পতিবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সইবুরের নেতৃত্বে পুলিশের একটি দল বাখরআলি ও আলিমগনর এলাকায় অভিযানে যায়। সে সময় স্থানীয় ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশকে আসামি গ্রেফতারে বাধা প্রদান করে।

অভিযোগ রয়েছে, এর পরপরই ক্ষুব্ধ একটি দল আজিজুল ইসলামের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায়। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, হামলাকারীরা জোরপূর্বক বাড়িতে ঢুকে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে তছনছ করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, আত্মগোপনে থাকা এক স্থানীয় আওয়ামী লীগ নেতার প্ররোচনায় এ পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে অব্যাহত হুমকি-ধমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলা নিয়ে এলাকায় আগে থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছিল, যার পরিণতিতেই বৃহস্পতিবার রাতের এ সহিংস ঘটনা ঘটে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার