রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু
বাগমারাকে হারাল সিটি কর্পোরেশন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু

favicon
স্টাফ রিপোর্টার :

ছবিতে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও অন্যান্য অতিথিদের বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচন করে টুর্নামেন্টের সূচনা করতে দেখা যাচ্ছে। ছবি: ওমর আলী।

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পর্দা উঠল ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর। শনিবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মাঠে মাসকটের প্রবেশ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়, যা মাঠে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

উদ্বোধনী আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষের বিপুল সমাগম ঘটে। টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ জেলার ৯টি উপজেলার মোট ১০টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাগমারা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন দল।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার