রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমরাজশাহীআরএমপিতে ভিআর প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের বৈঠক
সততা ও নিষ্ঠায় দেশ গড়ার আহ্বান

আরএমপিতে ভিআর প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের বৈঠক

favicon
স্টাফ রিপোর্টার :

পুলিশ ভেরিফিকেশনে কোনো ধরনের ভোগান্তি কিংবা অনৈতিক লেনদেন ছাড়া পেশাদার সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সরকারি চাকরির প্রার্থীরা। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে চাকরিপ্রার্থীদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন সরকারি পদে সুপারিশপ্রাপ্ত ২০ জন চাকরিপ্রার্থী অংশ নেন। ভেরিফিকেশন রিপোর্ট (ভিআর) তথ্য সংগ্রহে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করেন তারা। অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ডের এমএলএসএস পদে সুপারিশপ্রাপ্ত সাবেক জাতীয় দলের অ্যাথলেট মোহাম্মদ জাকারিয়া হোসেন নয়ন নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, পূর্বে ভেরিফিকেশন নিয়ে নানা বিড়ম্বনা ও আর্থিক লেনদেনের কথা শোনা গেলেও বাস্তবে তিনি সম্পূর্ণ ভিন্ন ও ইতিবাচক অভিজ্ঞতা পেয়েছেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে অর্থ দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে জানান, নিয়মিত সরকারি বেতনের বাইরে কোনো বাড়তি সুবিধার প্রয়োজন নেই, শুধু পেশাদার সেবা বজায় রাখতে দোয়াই যথেষ্ট। পুলিশের এমন সততা ও দায়িত্বশীলতায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে সমাজে প্রচলিত দীর্ঘদিনের নেতিবাচক ধারণা ভেঙে হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক ব্যাচগুলোর চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তির অভিযোগ না আসা এই ইতিবাচক পরিবর্তনের স্পষ্ট প্রমাণ। তিনি নতুন চাকরিপ্রার্থীদের আহ্বান জানিয়ে বলেন, যেভাবে তারা ভোগান্তিহীন সেবা পেয়েছেন, কর্মজীবনে প্রবেশের পর সাধারণ নাগরিকদেরও একইভাবে সততা, আন্তরিকতা ও মানবিকতার সাথে সেবা দিতে হবে।

আলোচনা পর্ব শেষে পুলিশ কমিশনার উপস্থিত ভিআর প্রার্থীদের ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানিয়ে তাদের হাতে বই উপহার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, সিটিএসবির উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, সিটিটিসির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার