শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে নজরুল জুলুর বিরুদ্ধে জিডি
জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের চলাচলে বাধা ও হত্যার হুমকি

রাজশাহীতে নজরুল জুলুর বিরুদ্ধে জিডি

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে নজরুল জুলুর বিরুদ্ধে জিডি
আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে নজরুল ইসলাম জুলুকে নিবৃত্ত করেন দায়িত্বরত পুলিশ সদস্য।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের প্রকাশ্যে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নজরুল ইসলাম জুলু নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গত ২০ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান মো. গোলাম মোস্তফা এই জিডি করেন (জিডি নম্বর: ১৫৭৫)। জিডিতে স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়।

সাধারণ ডায়েরির বিবরণ অনুযায়ী, গত ৫ জুন স্থানীয় বাসিন্দারা নজরুল ইসলাম জুলুকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন ৬ জুন দুপুরে তাকে আদালতে তোলার উদ্দেশ্যে থানার সামনে রাখা প্রিজন ভ্যানে তোলার সময় সেখানে উপস্থিত সাতজন সাংবাদিক তথ্য সংগ্রহের অংশ হিসেবে ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, হাতকড়া পরা অবস্থাতেই জুলু সাংবাদিকদের দিকে মারমুখী হয়ে তেড়ে যান এবং লাথি মারার চেষ্টা করেন। তখন দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে নিবৃত্ত করে গাড়িতে তোলেন। প্রিজন ভ্যানে ওঠার সময় জুলু সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং "জেল থেকে বের হয়ে তোদের গুলি করে মারব, লাশও খুঁজে পাওয়া যাবে না"-বলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন।

পরবর্তীতে ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জিডিতে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জুলু ভিডিও ধারণকারী সাংবাদিকদের রাস্তায় চলাচলে বাধা সৃষ্টিসহ শারীরিকভাবে মারধর ও হত্যার হুমকি অব্যাহত রেখেছেন।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও অবৈধভাবে পুকুর ভরাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এমনকি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে অস্ত্রের মুখে মূল সাংবাদিকদের বের করে দিয়ে তিনি জোরপূর্বক প্রেসক্লাব দখলের অপচেষ্টাও চালান, যা পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় পুনরুদ্ধার করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান মো. গোলাম মোস্তফা জানান, সাংবাদিকদের জীবন ও পেশাগত নিরাপত্তার স্বার্থেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা আইনানুগভাবেই প্রতিহত করা হবে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার