শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে সিকিউরিটি গার্ডের ওপর হামলার ভিডিও ভাইরাল
পুলিশ কমিশনারের নির্দেশে ১ ঘণ্টার ঝটিকা অভিযানে হামলাকারী আটক

রাজশাহীতে সিকিউরিটি গার্ডের ওপর হামলার ভিডিও ভাইরাল

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র লক্ষ্মীপুর মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সিকিউরিটি গার্ডকে বেধড়ক মারধর ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপে মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে মাত্র এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম আরিফুল ইসলাম আরিফ (৩৭)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের সামনে রোগী ধরার দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

ঘটনার শিকার ভুক্তভোগী মোঃ সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়স্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছেন। গত ১৯ আগস্ট দুপুরে নিজ কর্মস্থলে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক নির্দেশনা মেনে চলছিলেন তিনি। নিয়ম অনুযায়ী ডায়াগনস্টিক চত্বরে দালাল, চোর, পকেটমার ও প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সাধারণ সেবাগ্রহীতাদের সতর্ক করতে হ্যান্ডমাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করছিলেন সাব্বির।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মাইকে দালালদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রচারের সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে বাধা দেয়। কিন্তু সিকিউরিটি গার্ড সাব্বির নিজের ওপর অর্পিত পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্তরা। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এখানেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা; আরিফ পকেট থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র বের করে ভুক্তভোগীর গলায় ধরে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করেন।

এদিকে, এই হেনস্তা ও হামলার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে এলে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন।

পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনার প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। ভুক্তভোগী গার্ড কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে রাজপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে আরএমপি সর্বদা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার