শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমখেলাটানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় রাজশাহীর
এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগ

টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় রাজশাহীর

favicon
স্পোর্টস ডেস্ক:

এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম অভিজ্ঞতাটা সুখের হলো না রাজশাহী স্টারসের। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ভারতের শক্তিশালী ইস্ট বেঙ্গল এফসির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছিল দলটি। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মালয়েশিয়ার ক্লাব সাবা এফসির মুখোমুখি হয়ে ১-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক সাবা এফসি। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাবটিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোলের দেখা পায়। রাজশাহীর পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন ফরোয়ার্ড মোসাম্মৎ সুলতানা। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে না পেরে ১-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।

পরপর দুই ম্যাচে পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই রাজশাহী স্টারসের বিদায় নিশ্চিত হলো। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলের খেলোয়াড়দের ভবিষ্যতে আরও পরিণত করবে বলে মনে করেন তিনি।

গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা শেষ করতে আগামী ২৩ আগস্ট নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে গুয়ামের ক্লাব রোভার্স এফসির বিপক্ষে মাঠে নামবে রাজশাহী স্টারস। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে বদ্ধপরিকর দলটি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার